ফুল কোর্ট রেফারেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালতে গতকাল বৃহস্পতিবার ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে গত চার মাসে মৃত্যুবরণকারী আদালতের ১৪ আইনজীবীর জীবনী পাঠ করে তাঁদের স্মরণ করা হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, জেলা ও দায়রা জজের এজলাসে ১৪ আইনজীবীর জীবনী পাঠ করে তাঁদের স্মরণ করা হয়। ফুল কোর্ট রেফারেন্স থাকায় গতকাল বৃহস্পতিবার আদালতে কোনো মামলার শুনানি কিংবা কার্যক্রম চলেনি। ফুল কোর্ট রেফারেন্সে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ওবায়দুস সোবহান, জেলা ও দায়রা জজ এ কে এম নাসির উদ্দিনসহ বিচারকেরা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম