ফুল কোর্ট রেফারেন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের প্রবীণ আইনজীবী আবু সাইদের মৃত্যুতে গতকাল বুধবার নাটোর জেলা জজশিপে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। এ কারণে বুধবার জেলার সব আদালত বন্ধ থাকে। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ (৭৬) মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তাঁর স্মরণে বুধবার দুপুরে জেলা জজ আদালত কক্ষে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা জজ আব্দুল মজিদ স্মরণ সভায় সভাপতিত্ব করেন। নিহতের স্মৃতিচারণা করেন নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন। এ সময় বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।