ফুল দিয়ে বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাঁকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে জেলা ও মহিলা আওয়ামী লীগ।
গতকাল দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ বরণ অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সৈয়দা জৈবুন্নেছা হক, মহানগরের সভানেত্রী শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আছমা কামরান, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা বেগম, মহিলা সম্পাদক নাজনীন হোসেন প্রমুখ বক্তব্য দেন।