ফুল বিজুর উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসিয়ে বাংলার পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাঙামাটির পাহাড়ি জনগোষ্ঠী।
আজ বুধবার ভোরে রাঙামাটি শহরের রাজবনবিহার ঘাটে বিভিন্ন বয়সের নারী-পুরুষ পানিতে ফুল ভাসিয়ে ঐতিহ্যবাহী এই উৎসব উদ্যাপন করেন। এই দিনকে চাকমারা বলেন ফুল বিজু। তাঁরা বিশ্বাস করেন, এই ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরোনো বছরের গ্লানি মুছে গিয়ে নতুন বছর বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। যুগ যুগ ধরে এই উৎসব উদ্যাপন করে আসছে পাহাড়িরা।
আজ ভোরের এই ফুল ভাসানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকমা রাজা দেবাশীষ রায়।