প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি পরিচালিত করাতে স্কুলের শিক্ষার্থীদের নতুন বেল্ট প্রদান অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৭১ জন শিক্ষার্থীকে বেল্ট পরিয়ে দেন ফুলকির সম্পাদক কবি সাংবাদিক আবুল মোমেন ও কারাতে স্কুলের প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কারাতের বিভিন্ন কৌশল প্রদর্শন করে।
আবুল মোমেন তাঁর বক্তব্যে বলেন, কারাতে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের স্বাবলম্বী করতে পারছে। শুধু নিজেদের নয়, তারা একদিন দেশ গঠনেও ভূমিকা রাখবে। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মৌসুমি বিশ্বাস ও খোদেজা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারাতে স্কুলের সমন্বয়কারী বিদ্যুৎ সাহা। বিজ্ঞপ্তি।