ফুলকোর্ট রেফারেন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য আক্কাস আলীর মৃত্যুতে গতকাল রোববার জয়পুরহাটে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আক্কাস আলী গত শনিবার নিজ বাড়িতে মারা যান। জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে ওই ফুলকোর্ট রেফারেন্সে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এ কে এম জুলফিকার আলী। আক্কাস আলীর কর্মময় জীবনের ওপর আলোচনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী রাব্বিউল হাসান, সাধারণ সম্পাদক আবু নাছিম শামীমুল ইমাম প্রমুখ। এ সময় বিভিন্ন আদালতের বিচারকেরা উপস্থিত ছিলেন। ওই দিন আইনজীবীরা আদালতে মামলা পরিচালনা থেকে বিরত থাকেন।