ফুলকোর্ট রেফারেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য নুরুজ্জামান চৌধূরির (৭৮) মৃত্যুতে জয়পুরহাটে ফুলকোর্ট রেফারেন্স পালিত হয়েছে। নুরুজ্জামান চৌধূরি গত সোমবার শহরের থানা রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। সদর উপজেলার মঙ্গলবাড়ী গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে ফুলকোর্ট রেফারেন্স পালিত হয়। ফুলকোর্ট রেফারেন্সে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ কে এম জুলফিকার আলী। এ সময় মরহুমের কর্মময় জীবনের ওপর বক্তব্য দেন খাজা জহুরুল হক, আবু ইউসুফ মো. খলিলুর রহমান, কাজী রাব্বিউল হাসান মোনেম, আবু নাসিম মো. শামিমুল ইমাম প্রমুখ। জয়পুরহাট প্রতিনিধি|