প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ও মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের মৃত্যুতে গতকাল মঙ্গলবার জয়পুরহাটে ফুলকোর্ট রেফারেন্স পালিত হয়েছে। ফুলকোর্ট রেফারেন্সে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ জুলফিকার আলী। গত সোমবার আইনজীবী জিল্লুর রহমান সদর উপজেলার দোগাছি গ্রামে নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যরা আদালতে মামলা পরিচালনা করা থেকে বিরত থাকেন।