ফুলকোর্ট রেফারেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যেষ্ঠ আইনজীবী শামীম-উল-আলমের মৃত্যুতে চুয়াডাঙ্গা আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ এজলাস কক্ষে অনুষ্ঠিত ফুলকোর্ট রেফারেন্সে প্রয়াত শামীম-উল-আলমের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম শাহজাহান মুকুল, সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী সেলিম উদ্দিন খান, আসাদুজ্জামান গণি প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ শিরিন কবিতা আখতার। এ সময় জেলার মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক উপস্থিত ছিলেন। ফুলকোর্ট রেফারেন্স থাকায় গতকাল আদালতে কোনো মামলার শুনানি বা কার্যক্রম চলেনি। শামীম-উল-আলম গত শুক্রবার রাতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। চুয়াডাঙ্গা প্রতিনিধি