ফুলগাজী উপজেলা উপ-নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১০ জন প্রার্থী গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ায় এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২১ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা মো. সেলিম, শেখ আবদুল্লাহ, ছেরাজল হক আজাদ, হারুনুর রশিদ মজুমদার, মো. মজিবল হক, বিএনপি নেতা গোলাম রসুল মজুমদার ওরফে গোলাপ, সেলিনা আক্তার, জামাল উদ্দিন মজুমদার। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরী। তিনি ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি হিসেবে কারাগারে রয়েছেন।
গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তেরা একরামুল হককে গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে।