ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজের নাম পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের নাম পরিবর্তন করে এর নতুন নাম রাখা হয়েছে ফুলগাজী মহিলা কলেজ। গত ১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের অধিশাখার উপসচিব (কলেজ-৪) এ কে এম জাকির হোসেন ভূঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, ‘মন্ত্রণালয় থেকে কলেজের প্রকৃত নাম পুনর্বহালের চিঠি পেয়েছি। আমরা মন্ত্রণালয়ের চিঠি মোতাবেক কাজ করব। শিগগিরই কলেজসংশ্লিষ্ট সবাইকে নাম পরিবর্তনের বিষয়টি জানানো হবে।’