ফুলগাজীতে আজ বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগে ফেনীর ফুলগাজী উপজেলায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের দিন মাহতাব উদ্দিন চৌধুরী ১৪টি ভোটকেন্দ্রের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন। ওই কেন্দ্রগুলোতে সন্ত্রাসীরা দরজা বন্ধ করে সিল মারে। কিন্তু সেগুলো বাতিল না করে ফলাফল ঘোষণা করে হয়েছে। ওই ১৪ কেন্দ্রের ফলাফল বাতিলের দাবিতে বিএনপিসহ ১৯ দলের পক্ষ থেকে এ হরতাল আহ্বান করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলক্ষী বিদ্যালয় ও দক্ষিণ ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেও আবার ফলাফল ঘোষণা করে স্থানীয় প্রশাসন ভোট ডাকাতির সহায়তা এবং রক্ষক হিসেবে ভক্ষকের ভূমিকা পালন করেছেন।