ফুলগাজীতে আটটি ট্রান্সফরমার চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলায় তিন রাতে আটটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ট্রান্সফরমারের মধ্যে পাঁচটি ১০ কেভিএ, দুটি ৫ কেভিএ এবং একটি ১৫ কেভিএ ক্ষমতাসম্পন্ন ছিল। তবে গত দুই দিনে চারটি ট্রান্সফরমার পুনঃস্থাপন করা হয়েছে।গ্রামবাসী ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, উপজেলার আমজাদ হাট ইউনিয়নের গজারিয়া বাজার, দক্ষিণ তারাকুচা ও মনিপুর গ্রাম থেকে এ ট্রান্সফরমারগুলো চুরি হয়।