ফুলগাজীতে ইটভাটায় মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুর ইটভাটায় গতকাল রোববার মাটি চাপা পড়ে মোহামঞ্চদ ইব্রাহিম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে ইটভাটায় মাটির স্তূপ থেকে মাটি কাটার সময় মোহামঞ্চদ ইব্রাহিম (৪০) মাটির নিচে চাপা পড়েন। এ সময় সেখানকার শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকেলে মারা যান। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ইব্রাহিমের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগজারিয়া গ্রামে।