ফুলগাজীতে গৃহবধূ ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলায় গত সোমবার রাতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে।সোমবার রাত ১১টার দিকে উপজেলায় স্বর্ণ ব্যবসায়ী নয়ন বণিক (৪০) সমিতিসংক্রান্ত পাওনা টাকার কথা বলে পার্শ্ববর্তী এক গৃহবধূকে তাঁর ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তিনি ওই গৃহবধূকে মুখে কাপড় চেপে ধরে ধর্ষণ করেন। প্রায় এক ঘণ্টা ঘরে আটকে রাখার পর নয়ন বণিক গৃহবধূকে ছেড়ে দেন। ধর্ষণের শিকার গৃহবধূ গতকাল মঙ্গলবার বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা করেছেন। পুলিশ গতকাল বিকেলে নয়নকে দৌলতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে।