প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলার গাইনবাড়ী স্থানে ফেনী-পরশুরাম সড়ক থেকে গতকাল শনিবার ভোর রাতে একটি ট্রাক থেকে এক হাজার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ। শাড়ি চোরা কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করে।আটক ব্যক্তিরা হলেন ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলী আহম্মদ, ট্রাকের চালক মো. মোশারফ হোসেন, গিয়াস মিয়া ও নূর হোসেন।