ফুলগাজীতে দুই পক্ষের সংঘর্ষে, চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর বাজারে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের চারজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আনন্দপুর বাজার এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছে। গত শনিবার এক পক্ষের নেতা সোহাগের নেতৃত্বে কয়েকজন অপর পক্ষের নেতা শহীদুল্লাহকে মারধর করে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। গত রোববার সন্ধ্যায় শহীদুল্লাহর পক্ষে অহিদুল্লাহর নেতৃত্বে বেশ কিছু বহিরাগত এলাকায় জড়ো হয়ে প্রতিপক্ষকে ধাওয়া করে। এ সময় তারা সোহাগ ও রাহিনকে পিটিয়ে আহত করে। ফুলগাজী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন অহিদুর রহমান, সাহাবুদ্দিন, সোহাগ ও রাহিন।এ ঘটনায় উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে।ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন পৃথক দুটি মামলা দায়ের এবং চারজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।