ফুলগাজীতে দুই লাখ ঘনফুট বালু জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর নাপিতকোনা এলাকা থেকে গতকাল রোববার অবৈধভাবে তোলা প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করেছে পুলিশ। এ ছাড়া, বালু পরিবহনের কাজে ব্যবহূত তিনটি ট্রাক্টর এবং একটি চোরাই মোটরসাইকেল আটক করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের মুহুরী নদীর দক্ষিণ শ্রীপুর নাপিতকোনা এলাকায় কিছু লোক অবৈধভাবে নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এতে আশপাশের ফসলি জমি ভাঙতে শুরু করে। এলাকাবাসী এর প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। উল্টো প্রতিবাদকারীদের হুমকি দিচ্ছিল বালু উত্তোলনকারীরা। বিষয়টি ফুলগাজী থানার পুলিশের নজরে আসার পর গতকাল দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ওই স্থান থেকে বালু পরিবহনের কাজে ব্যবহূত তিনটি ট্রাক্টর ও একটি চোরাই মোটরসাইকেল আটক এবং প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করে।