ফুলগাজীতে দুর্বৃত্তরা বিজয় মেলার মঞ্চ পুড়িয়ে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ মাঠে চলমান বিজয় মেলার মঞ্চ গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিজয় মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার অভিযোগ করেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে চারটার দিকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধের বিজয় মেলার মূল মঞ্চে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে। এতে মঞ্চটি সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়ে যায়।নিজাম উদ্দিন মজুমদার আরও জানান, রাত ১২টার পর মেলার সব অনুষ্ঠান বন্ধ করে সবাই নিজ নিজ বাড়ি চলে যায়। শুধু বিভিন্ন স্টলের কিছুসংখ্যক মালিক বা কর্মচারী ও সার্কাস পার্টির কর্মীরা সেখানে অবস্থান করেন। ভোররাতে মঞ্চে আগুন দেখে তাঁরা এগিয়ে এলেও ততক্ষণে মঞ্চটি সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়ে যায়।