ফুলগাজীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফুলগাজী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ওই কিশোরীর নানার বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। আবুল কাশেম (৪০) নামের এক ব্যক্তি গত মঙ্গলবার সন্ধ্যায় ঘরে ঢুকে ওই প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণ করেন। ওই সময় তার নানি ঘরের বাইরে ছিলেন। কিশোরীর কান্না শুনে তার নানি ঘরে ফিরে আসেন। এ সময় আবুল কাশেম পালিয়ে যান। এ ঘটনায় ওই কিশোরীর নানা ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গতকাল বুধবার ফেনী সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) এম এ মনজুর মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে আবুল কাশেম পলাতক।