ফুলগাজীতে ভারতীয় জিরাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজীতে গতকাল শনিবার ২০ কেজি ভারতীয় জিরাসহ পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার পুলিশ ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের থানা বিশ্বরোড নামক স্থানে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় অটোরিকশা থেকে চোরাইপথে নিয়ে আসা ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার এবং অটোরিকশার চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পরশুরাম উপজেলার বাউরপাথর গ্রামের বেলাল হোসেনের ছেলে ইদু মিয়া (২৪) ও অটোরিকশার চালক ফেনী সদর উপজেলার বারাহিপুর গ্রামের বাহার মিয়ার ছেলে খোরশেদ আলম (২৩)। এ ছাড়া চোরাই মাল বহনকারী অটোরিকশাটি জব্দ করা হয়।