ফুলছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি হামলায় আহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ উদাখালী গ্রামে সৌদি আরবপ্রবাসী আজাদুল ইসলামের (২৮) বাড়িতে গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। আজাদুল ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন।এ সময় বাধা দেওয়ায় ডাকাতেরা গৃহকর্তাসহ বাড়ির লোকজনকে মারধর করে। এতে ছয়জন আহত হন। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, থানায় জনবল কম থাকায় ওই রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো সম্ভব হয়নি।