ফুলজানের মৃত্যুতে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলজানের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট। গতকাল প্রথম আলোতে ‘ততক্ষণে ফুলজানের জান বেরিয়ে গেল!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর এ ব্যবস্থা নেওয়া হলো।প্রতিষ্ঠানের পরিচালক এ বি এম জামালউদ্দীন ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, সহযোগী অধ্যাপক দিলীপ কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের কমিটিকে পুরো ঘটনা খতিয়ে দেখে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আট ঘণ্টা অপেক্ষা করেও ফুলজান কেন চিকিৎসকের কাছে পৌঁছাতে পারেননি, কমিটি তা খতিয়ে দেখবে। কমিটির অন্য দুই সদস্য হলেন সরফরাজ আলী খান ও দেলোয়ার হোসেন।গতকাল ফুলজানের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আশরাফুল ইসলামও ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।