ফুলজোড় থেকে বেড়া উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদ থেকে বাঁশ ও জালের বেড়া উচ্ছেদ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ইউএনও ফিরোজ শাহের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী ও সলঙ্গা থানার ওসি রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলার ঘুড়কা এলাকায় ফুলজোড় নদে দীর্ঘদিন ধরে বাঁশ ও জালের ফাঁদ পেতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও পোনা মাছ ধরছিল স্থানীয় একটি চক্র।