ফুলতলায় এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের একটি বিল থেকে গতকাল বুধবার শাহিন শেখ (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামে।

শাহিন শেখের বাবা ছালু শেখ জানান, তিন দিন আগে শাহিন দামোদর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে দামোদর গ্রামের একটি বিলে শাহিন শেখের লাশ ভাসতে দেখে এলাকাবাসী ফুলতলা থানায় খবর পাঠান। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন দাবি করে বলেন, ‘শাহিনের গলায় কালো দাগ রয়েছে। তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।