ফুলতলায় পাটের গুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ফুলতলা উপজেলার চৌদ্দমাইল এলাকায় এল আর জুট গার্ডেন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পাটের গুদামে গত সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫ হাজার মণ পাট ভস্মীভূত হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে গুদামে আগুন লাগে। নগরের দৌলতপুর, বয়রা, খানজাহান আলী ও নওয়াপাড়া শাখার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক বদরুল আলম জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।