ফুলপুর উপজেলা পরিষদের তিন দিনের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মতিনের (৪৫) নামাজে জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেয়। গত বুধবার বেলা তিনটায় ফুলপুর হাইস্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে উপজেলার কাড়হা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে ফুলপুর উপজেলা পরিষদ গত বুধবার সকাল থেকে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে।