ফুলপুর ও হালুয়াঘাট ডাকঘরে পোস্টাল অর্ডার নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর ও হালুয়াঘাট উপজেলা ডাকঘরে পোস্টাল অর্ডারের সংকট দেখা দিয়েছে। এতে শত শত চাকরিপ্রার্থীসহ অন্যরা বিপাকে পড়েছেন। চাকরিপ্রার্থী মেহেদী, শরিফুল আলম, রাসেল, আসাদুজ্জামানসহ অনেকে জানান, ডাকঘরে গিয়ে তাঁরা পোস্টাল অর্ডার পাননি। অথচ বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনপত্রের সঙ্গে বিভিন্ন মূল্যমানের পোস্টাল অর্ডার চাওয়া হয়। পোস্টাল অর্ডার না পাওয়ায় এসব পদে আবেদন করতে পারছেন না তাঁরা। এ অবস্থায় গত মঙ্গলবার ফুলপুর প্রেসক্লাবে গিয়ে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন তাঁরা।উপজেলা পোস্ট মাস্টার নওশের আলী জানান, ‘মাসখানেক আগে পোস্টাল অর্ডারের চাহিদা দিয়েছিলাম। গত সপ্তাহে ময়মনসিংহ জেলা ডাক বিভাগ থেকে মজুদ নেই বলে জানানো হয়েছে। ফুলপুর, হালুয়াঘাটসহ অন্যান্য উপজেলায় লিখিতভাবে জানানো হয়েছে বিষয়টি।’