ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামে মণি রানী আচার্য (৩১) নামে এক গৃহবধূকে হত্যার পর স্বামীর পরিবার তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল বুধবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তারাকান্দা উপজেলার নগেন্দ্র আচার্যের ছেলে দেবাশীষ আচার্যের (৩৫) সঙ্গে ১০ বছর আগে কিশোরগঞ্জ সদর উপজেলার কড়িয়াইল গ্রামের সুধীর আচার্যের মেয়ে মণির বিয়ে হয়। দেবাশীষ বলেন, ‘সকালে টিভি দেখা নিয়ে দেবরের বৌ অনিমা আচার্যের (২৬) সঙ্গে মণির ঝগড়া হয়। এক পর্যায়ে রাগে মণিকে কয়েকটা চড়থাপড় মারি। পরে ফাঁসি দিয়ে সে আত্মহত্যা করে।’
এদিকে মনির ভাই স্বপন আচার্য অভিযোগ করেন, ‘আমার বোনকে হত্যার পর ওরা ফাঁসিতে ঝুলিয়ে ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।’