ফুলপুরে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কাছে প্রবেশপত্রের জন্য টাকা দাবি করায় ও পরীক্ষার্থীদের মারধরের ঘটনায় গত শনিবার মামলা হয়েছে। অধ্যক্ষসহ ১২ জনের বিরুদ্ধে আলী আকবর নামের এক অভিভাবক ওই মামলা করেন।
কলেজ থেকে জানা গেছে, গত ২৯ মার্চ ওই কলেজের পরীক্ষার্থীরা প্রবেশপত্র আনতে গেলে তাদের কাছে ১০০ টাকা করে দাবি করা হয়। টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হবে না বলে অধ্যক্ষ জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রদের সঙ্গে অধ্যক্ষ ও তাঁর লোকজনের সংঘর্ষ হয়। এতে দুজন পরীক্ষার্থী আহত হয়। পরে আহত পরীক্ষার্থী মনসুর আহম্মেদের বাবা আলী আকবর ওই মামলা করেন।
অধ্যক্ষ শাহ মোহাম্মদ আলী বলেন, ‘মামলা কীভাবে চালিয়ে যাব, এখন সেই চিন্তা করছি।’