ফুলপুরে আগুনে পুড়ে গেছে ১১টি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাশিগঞ্জ বাজারে ১১টি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা দাবি করেছেন, আগুনে তাঁদের অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ালিউল্লাহ নামের এক ব্যক্তির মুদির দোকানে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আতাউর রহমান প্রথম আলোকে গতকাল রোববার জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।