ফুলপুরে কালীমন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঢাকুয়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামে গত শনিবার রাতে দুর্বৃত্তরা কালীমন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে। জানা গেছে, সকালে লোকজন মন্দিরে পূজা করতে গিয়ে দেখে, প্রতিমাগুলো ভাঙচুর করা হয়েছে। পুলিশকে জানালে তারাকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিমাগুলোর ভাঙা অংশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় মন্দিরের সভাপতি সুনীল চন্দ্র পাল তারাকান্দা থানায় মামলা করেন। মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দত্ত বলেন, পূজা শেষে রাত ১০টার দিকে তাঁরা বাড়ি যান। সকালে এসে দেখেন, প্রতিমাগুলো ভাঙা। তারাকান্দা থানার ওসি-তদন্ত আসাবুর বলেন, প্রতিমার ভাঙা অংশগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে। দোষী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।