ফুলপুরে গণপিটুনিতে সন্ত্রাসী উইক্যা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলপুর উপজেলার তারাকান্দা থানার শহিদুল ইসলাম ওরফে উইক্যা (২৫) নামের এক সন্ত্রাসী গণপিটুনিতে নিহত হয়েছেন। তাঁর নামে তারাকান্দা থানায় হত্যা, চাঁদাবাজি, চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। চরপাড়া গ্রামের গুদারাঘাট এলাকায় গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গালাগাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম ওরফে উইক্যা অনেক দিন ধরে এলাকায় হত্যা, চাঁদাবাজি, চুরিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। গত রোববার রাতে চরপাড়া উচ্চবিদ্যালয় ও গুদারাঘাট এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের রড চুরি হয়। এতে কয়েক গ্রামের মানুষ স্কুল এবং গুদারাঘাট এলাকায় একত্র হয়। এ সময় চুরির বিষয়টি নিয়ে আলোচনার সময় সেখানে উপস্থিত থাকা সন্ত্রাসী উইক্যার নাম বললে তিনি ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে হত্যা করার চেষ্টা চালান।এ সময় জনতা তাঁকে ধরে বেধড়ক পিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।