ফুলপুরে ঘুষের টাকাসহ ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংক ফুলপুর শাখার এক কর্মকর্তাকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের পাশে একটি চায়ের দোকান থেকে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।ওই কর্মকর্তার নাম আবদুস সালাম। এ সময় তাঁর কাছ থেকে ঘুষের দুই হাজার টাকা উদ্ধার করা হয় বলে দুদক দাবি করেছে।দুদক ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক শফিকুল ইসলাম বলেন, তাঁদের কাছে অভিযোগ ছিল, ব্যাংক কর্মকর্তা সালাম এক লাখ টাকা কৃষিঋণ দেওয়ার জন্য উপজেলার ঝপসী গ্রামের কৃষক আজিজুল ইসলামের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে তাঁদের মধ্যে চার হাজার টাকায় সমঝোতা হয়। গতকাল সালাম এ ঘুষের টাকা নেন।