ফুলপুরে পিআইওকে লাঞ্ছিত করার অভিযোগ
ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেনকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার পিআইওর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান পিআইওকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে ছেন।, পিআইও জাকির হোসেন বলেন, উপজেলায় একটি প্রকল্পের অধীনে গ্রামের সড়কে ছোট ছোট সেতু করা হবে। সিংহেশ্বর গ্রামে একটি কাঠের সেতু পাকা করার জন্য ফুলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে বলা হয়। কিন্তু বর্তমানে ওই এলাকায় পানি থাকায় নতুন করে সেতু করা সম্ভব না বলে হাবিবুরকে তিনি জানিয়েছেন।
পিআইও জাকির হোসেন অভিযোগ করেন, গতকাল বিকেলে তিনি নিজের কার্যালয়ে বসে প্রকল্পের কাজ নিয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় হাবিবুর রহমান গিয়ে সিংহেশ্বর সেতু নির্মাণের জন্য তাঁকে চাপ দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাবিবুর রহমান জাকির হোসেনকে লাঞ্ছিত করেন।