ফুলপুরে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধলিবাজার এলাকায় গতকাল শনিবার দুপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। পুলিশ নিহত ব্যক্তিদের নাম জানাতে পারেনি।
দুর্ঘটনার প্রতিবাদে ধলিবাজার এলাকায় প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দুইটার দিকে মুক্তাগাছা থেকে হালুয়াঘাটগামী সিএনজিচালিত একটি অটোরিকশা ফুলপুর উপজেলার ধলিবাজারে পৌঁছালে ময়মনসিংহগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বেলা তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সড়ক অবরোধ করেন। পরে পুলিশ অবরোধ তুলে দেয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া গতকাল সন্ধ্যা ছয়টায় প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।