ফুলপুরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান হাসানকে (২৬) গতকাল সোমবার দুপুরে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়, গতকাল দুপুর দেড়টার দিকে এমরান হাসান ময়মনসিংহের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বালিয়া মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিন-চারটি মোটরসাইকেলে সাত-আটজন এসে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তিনি মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা চলে যায়।ফুলপুর পৌর বিএনপির সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান বলেন, এমরান হাসানকে যারা এভাবে কুপিয়ে আহত করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে।