ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুরে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন: উপজেলার বিস্কা ইউনিয়নের নগুয়া গ্রামের আবদুস সালামের স্ত্রী সেলিনা আক্তার (৪৫) ও কাড়াহা গ্রামের সৈয়দ আলী (৭০)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সেলিনা আক্তার সকাল আটটার দিকে বাড়ির পাশে খড় আনতে গেলে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে কাড়াহা গ্রামের সৈয়দ আলী বাড়ির পাশে পুকুরপাড়ে গরু চরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্র নাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।