ফুলপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যগুদামের সামনে থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছে থাকা বিদ্যুতের তার কাটার আধুনিক যন্ত্র ও একটি ট্রাক আটক করা হয়।ময়মনসিংহের ফুলপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান এস আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উপজেলা শহরের খাদ্যগুদামের সামনে থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় আন্তজেলা ট্রান্সফরমার চোরের সাত সদস্যকে বিদ্যুতের তার কাটার ৪২ ইঞ্চি লম্বা সাড়ে ১০ কেজি ওজনের বিদেশি আধুনিক যন্ত্র ও একটি ট্রাকসহ গ্রেপ্তার করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: সদর উপজেলার চরঈশ্বরদিয়ার আবদুল হক (২৮), গোষ্টাকান্দাপাড়ার আলম (২৭), হুমাযুন কবির (২৫), ফারুক (২২), দাপুনিয়া উত্তরপাড়ার ইকবাল (২১), রফিকুল ইসলাম ওরফে চান্দি (৩০) এবং পুরোহিতপাড়ার ট্রাকের ড্রাইভার গোলাম মোস্তফাকে (৩০) গ্রেপ্তার করে।