ফুলপুরে ব্যবসায়ী খুন জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুরে গত মঙ্গলবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরিফ রব্বানী ফরাজী (৩৮) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। আরিফের বাড়ি ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা গ্রামের সাহাপাড়া এলাকায়। এ ঘটনায় সারোয়ার কামাল লিটন (৪৫) ও জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ। তাঁদের বাড়ি কাড়াহা গ্রামে। খুনিদের বিচারের দাবিতে গতকাল বুধবার স্থানীয়রা বিক্ষোভ করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, আরিফ পৌরসভার সাহাপাড়া এলাকায় কাপড়ের ব্যবসা ও দর্জির কাজ করতেন এবং অবসরে ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। মঙ্গলবার রাতে পৌরসভার আমুয়াকান্দা মোড় থেকে যাত্রীবেশী দুই ছিনতাইকারীকে ফুলপুরের কভার বাজারে নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে পাগলা গ্রামের একটি সেতুর কাছে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করেন। এ সময় আরিফের চিত্কারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়।