ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অপর নয়জন আহত হয়েছে। ঢাকা-শেরপুর সড়কে ফুলপুরের চানপুর মোড় এলাকায় গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে—শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজারিপুরা গ্রামের হাজী আবদুর রহমান (৫০), হরিণাদি গ্রামের আবুল কাশেমের ছেলে ও বাঁশাটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র হাবিবুর রহমান (১৫)। নিহত অপর ব্যক্তির (৪৫) পরিচয় পাওয়া যায়নি।