ফুলপুরে হাতকড়া পরা অবস্থায় এক ব্যক্তির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুরে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে দুই পক্ষের সংঘর্ষের সময় এক ব্যক্তি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন। এ সময় পুলিশের পিকআপের চাবি ছিনতাইয়ের ঘটনাও ঘটে।ওই ঘটনায় পুলিশ তিন নারীকে গ্রেপ্তার করেছে। থানায় ৮৩ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কেন্দুয়া গ্রামের আবুল কাশেম (৫০) ও নজরুলের (২৫) সঙ্গে পার্শ্ববর্তী ভালকি গ্রামের আবুল হাশেম তালুকদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। নজরুলের লোকজন গতকাল সকালে বিরোধপূর্ণ জমিতে টিনের ঘর তুলতে যান।