ফুলপুরের ওসিকে প্রত্যাহারের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে ময়মনসিংহের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হককে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা সুব্রত পাল আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘ইসির মাধ্যমে ওসিকে প্রত্যাহারের নির্দেশনা পেয়েছি। পুলিশের পক্ষ থেকে এই নির্দেশনা কার্যকর করা হবে।’ তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী ওসি এখন থেকে নির্বাচন-সংশ্লিষ্ট কোনো কাজে যুক্ত হতে পারবেন না।
ইসি সূত্রে জানা গেছে, ফুলপুর থানার ওসির বিরুদ্ধে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এক মেয়র প্রার্থীর সমর্থকদের অযথা ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ইসির পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক ওসি মাজহারুল হককে প্রত্যাহারের জন্য বলা হয়।