ফুলবাড়িয়ায় আদিবাসীদের বিক্ষোভ
২ মে রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আদিবাসী গারো সম্প্রদায়ের এক তরুণীকে ধর্ষণের প্রতিবাদে ময়মনসিংহের ফুলবািড়য়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ফুলবািড়য়ার বিভিন্ন আদিবাসী সংগঠন। গতকাল বুধবার সকালে ফুলবািড়য়া উপজেলা শহরে এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ‘নেটওয়ার্ক ফুলবািড়য়া’, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’, ‘সিবিও হাতীলেইট’, ‘আদিবাসী ক্লাস্টার উন্নয়ন ফোরাম’, ‘জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ’ ও ‘দরগাচালা গারো আদিবাসী সংগঠনের’ পক্ষ থেকে কয়েক শ আদিবাসী নারী-পুরুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে ফুলবািড়য়ার বিভিন্ন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আদিবাসীরা মিছিল নিয়ে উপজেলা সদরে আসেন। পরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ফুলবাড়িয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে তাঁরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও প্রদান করেন।