ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রণন’ হেয়াত মামুদ ভবনের সামনে গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ‘আগে জীবন পরে কয়লা’ স্লোগান সামনে রেখে ফুলবাড়ী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তৃতা করেন কলা অনুষদের ডিন মো. নাজমুল হক, রণন-এর সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ, নিত্য ঘোষ প্রমুখ। আলোচনায় বক্তারা জীবন ও সম্পদ বিপন্ন করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা না তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এশিয়া এনার্জির হাতে দেশের কয়লাসম্পদ তুলে দেওয়ার অভিযোগ তুলে ও তার প্রতিবাদের আন্দোলনে ২০০৬ সালের ২৬ আগস্ট পুলিশ গুলি চালায়।