ফুলবাড়ীতে বিএনপির প্রার্থী বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর মেয়র পদে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাজুল ইসলামকে প্রার্থী হিসেবে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রা​েত দলীয় সভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী এই প্রার্থিতা ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন পৌরসভা নির্বাচনে ফুলবাড়ী থেকে বিএনপির দলীয় মনোনয়ন পেতে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবদুল মান্নান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদিক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর আবুল বাসার আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে গত বুধবার উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলমের সভাপতিত্বে উপজেলা ও পৌর বিএনপির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।