ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার বালারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
ওই ছাত্রের নাম লাবলু মিঞা (১৯)। তিনি উপজেলার বালারহাট বাজার এলাকার আবদুল্লাহ খন্দকারের ছেলে এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে লাবলু মিঞা নিজের পড়ার ঘরে বৈদ্যুতিক কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে পরিবারের লোকজন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।