ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে অব্যাহত আন্দোলনের দশম দিনে গতকাল মঙ্গলবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষকেরা।
কলেজের শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা একটি বিক্ষোভ মিছিল করেন। দুপুর ১২টা থেকে উপজেলা সদরের প্রধান সড়কের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন কলেজের শিক্ষকেরা। এ সময় শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন স্থানীয় মুক্তিযোদ্ধা, সুধীজন ও আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁরা ফুলবাড়িয়া কলেজকে দ্রুত জাতীয়করণের দাবি জানান। আজ বুধবার একই দাবিতে গণ-অনশন কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।