ফুলবাড়িয়ায় অপহরণের ৮ মাস পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কেঞ্চিরচালা জঙ্গল থেকে থানার পুলিশ গত রোববার রাতে একটি শিশুর কঙ্কাল উদ্ধার করেছে। গতকাল সোমবার কঙ্কালটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কোমরে সুতা বাঁধা (বাইট্টা) ও মুখে কয়েকটি দাঁত না থাকা দেখে আট মাস আগে অপহূত উপজেলার রাজঘাট মাদ্রাসার ছাত্র তানজিলের (৮) মা রোকেয়া বেগম কঙ্কালটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন। কঙ্কালটি উদ্ধারের পর নিহত তানজিলের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে রোববার রাতেই প্রতিবেশী মো. মোফাজ্জাল হোসেন, মো. ইউসুব আলী, আরিফা খাতুনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে অপহরণ, হত্যাসহ বিভিন্ন ধারায় মামলা করেন। গতকাল সকালে থানার পুলিশ মামলার দ্বিতীয় আসামি মো. ইউসুব আলীকে গ্রেপ্তার করে ময়মনসিংহের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ ও তানজিলের পারিবারিক সূত্র জানায়, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহিষারচালা গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলামের ছেলে রাজঘাট মাদ্রাসার ছাত্র তানজিল গত বছরের ১৭ জুন অপহূত হয়। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ভূঞা বলেন, কঙ্কালটি মাদ্রাসাছাত্র তানজিলের কি না, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যাবে।