ফুলবাড়িয়ায় জেএমবির দুই সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দুটি গ্রাম থেকে গত রোববার গভীর রাতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন জেএমবির এহসার সদস্য ফুলবাড়িয়ার ইচাইল গ্রামের মো. আবদুল হান্নান (২৩) এবং উপজেলার রাধাকানাই গ্রামের গায়েরে এহসার সদস্য মো. তোফায়েল হোসেন ওরফে টুয়েল (২৮)। র্যাব-৯-এর কর্মকর্তা ওয়াহিদুর রহমান চৌধুরী জানান, ইচাইল গ্রাম থেকে আবদুল হান্নান ও রাধাকানাই গ্রাম থেকে তোফায়েল হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জিহাদি বই। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান জানান, জেএমবির সদস্যদের থানায় সোপর্দ করেছে র্যাব।